বিনোদন

নিজের অবস্থান তুলে ধরে নতুন ভিডিও বার্তায় যা বললেন পরীমনি

নিজের অবস্থান তুলে ধরে নতুন ভিডিও বার্তায় যা বললেন পরীমনি

Admin নভেম্বর ৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরে ভিডিও বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে তাঁকে অপদস্থ করা ও বয়কটের ডাক দেওয়া ব্যক্তিদের কাছে পাল্টা ক্ষমা চাওয়ার প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাঁর কাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তবে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, অনুষ্ঠানে সমস্যা হলেও গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর জানা নেই।

গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে ওই সাংবাদিক পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন।

এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। আরো শিরোনাম বানান

Popular post
‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

  কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।

আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনির্দিষ্ট কালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ

  ফ্লাইটের সময়সূচি, নতুন সিদ্ধান্ত ও টিকিটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সৌদিগামী দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।  

বিনোদন

View more
ছবি: সংগৃহীত
নিজের অবস্থান তুলে ধরে নতুন ভিডিও বার্তায় যা বললেন পরীমনি

সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরে ভিডিও বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে তাঁকে অপদস্থ করা ও বয়কটের ডাক দেওয়া ব্যক্তিদের কাছে পাল্টা ক্ষমা চাওয়ার প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাঁর কাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে রোববার রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তবে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, অনুষ্ঠানে সমস্যা হলেও গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর জানা নেই। গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে ওই সাংবাদিক পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। আরো শিরোনাম বানান

Admin নভেম্বর ৯, ২০২৬ 0

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

আমি সিনেমার মানুষ, সিনেমা নিয়েই থাকতে চাই: আরশাদ আদনান

ছবি: সংগৃহীত

'গডজিলা মাইনাস জিরো’ নিয়ে হতাশ দর্শক, উঠেছে সমালোচনার ঝড়

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগ; সাত দিনের মধ্যে লিখিত ক্ষমা চাওয়ার দাবি

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

১০ হাজার দর্শকের সমাগম, সন্দেহভাজন একজন আটক; থানায় অভিযোগ ৭০ থেকে ৮০ জনের

২০০ কোটি রুপির মামলায় আদালতে নোরা ফাতেহি, সুকেশের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন

পরীমনির পাশে দাঁড়ানোয় সমালোচনা, নেটিজেনদের কড়া জবাব দিলেন প্রভা

‘প্রতিযোগিতা নিজের সঙ্গেই’, নতুন ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়—এমনই এক বার্তা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একগুচ্ছ ছবির সঙ্গে জীবনের লক্ষ্য ও নিজের লড়াই নিয়ে অনুপ্রেরণামূলক মন্তব্য করেছেন তিনি। ছবিগুলোতে ভিন্নধর্মী সাজে মোটরসাইকেলের পাশে দেখা গেছে এই অভিনেত্রীকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। লাল রঙের নকশা করা পোশাক, গলায় রঙিন ওড়না, কানে বড় ঝুমকা আর হাতে রঙিন চুড়িতে নজর কেড়েছেন তিনি। কখনো মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, আবার কখনো সেটির ওপর ভর দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। রাতের আলোকসজ্জায় তোলা ছবিগুলোতে অপুর সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে ভিন্ন এক আবেদন। ছবির সঙ্গে নিজের জীবনের দর্শন তুলে ধরে অপু লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’ অভিনেত্রীর এই বক্তব্যে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ই প্রকাশ পেয়েছে। অন্যদিকে, ছবিতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে অপুর ব্যতিক্রমী উপস্থিতিও ভক্ত ও নেটিজেনদের নজর কেড়েছে। ফটোশুটটির পোশাকের দায়িত্বে ছিল এবি বুটিকস। মেকআপ করেছেন সিগনেচার বাই এবি পারলারের শিল্পীরা। স্টাইলিংয়ে ছিলেন মাহফুজ কোয়াড্রে এবং আলোকচিত্র ধারণ করেছেন জুটনস স্ন্যাপশট। উল্লেখ্য, ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপু বিশ্বাসের। তবে ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

Admin নভেম্বর ৭, ২০২৬ 0

তিশা-অথৈর বিরোধে নতুন মোড়, সদস্যপদ স্থগিতের পর মুখ খুললেন তানজিন তিশা

ছবি: সংগৃহীত

শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর রোমান্টিক চমক, সঙ্গী দীপিকা

ছবি: সংগৃহীত

বিজয়ের পর এবার কি রাজনীতিতে নামছেন ধানুশ?

0 Comments