বাংলাদেশ

সাভারের নবীনগর-বাইশমাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাভারের নবীনগর-বাইশমাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

ঢাকার সাভারের নবীনগর-বাইশমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ূম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, সন্তান ও মা-সহ আরও চারজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ূমের গ্রামের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জ সদর থানা এলাকায়। তিনি পরিবার নিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ভাড়ায় থেকে ব্যবসা করতেন। তাঁর স্ত্রী রুমা আক্তার ধামরাই মেডিকেলের ‘আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র’-এ আয়া হিসেবে কর্মরত।

​ঘটনার বিবরণ দিয়ে আহত রুমা আক্তার নিজেই জানান, আজ বিকেলে তাঁরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে নবীনগর যাচ্ছিলেন। এজন্য তাঁরা পরিবারের মোট ছয়জন সদস্য ইসলামপুর থেকে একটি বড় অটোরিকশায় ওঠেন। অটোযোগে মহাসড়ক দিয়ে গণস্বাস্থ্য মেডিকেলের সামনের ইউ-টার্নে পৌঁছালে অপর পাশ থেকে একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এর ফলে অটোতে থাকা সবাই কমবেশি গুরুতর আহত হন।

​রুমা আক্তার আরও জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি নিজেই ফোন করে তাঁদের বাসার এক ভাড়াটিয়া ও অফিসের সহকর্মীদের বিষয়টি জানান।

​তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা নিহতের স্ত্রীর সহকর্মী বিজয় ও মেহেদী জানান, বিকেলে ফোনের মাধ্যমে দুর্ঘটনার কথা জানতে পেরে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। প্রথমে তাঁদের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সহকর্মীর পরিবারের চারজন ও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ মোট পাঁচজনকে সন্ধ্যা সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল কাইয়ূমকে মৃত ঘোষণা করেন।

​নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাঁদের তিন ছেলে-মেয়ের মধ্যে অপর দুই কন্যাসন্তান ঘটনার সময় অটোরিকশায় থাকলেও গুরুতর আঘাত পায়নি; প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় রাখা হয়েছে।

​বর্তমানে আহত চারজন- নিহতের স্ত্রী রুমা আক্তার (৩০), ছেলে রেজাউল করিম (৮), মা চন্দ্রনা বেগম (৬৫) এবং পরিচয় না পাওয়া আনুমানিক ৫০ বছর বয়সী অপর এক ব্যক্তি সকলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নবীনগর-বাইশমাইল এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক পরিবারের চারজনসহ অজ্ঞাত ব্যক্তি ঢাকা মেডিকেলে আসেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি চারজনকে জরুরি বিভাগে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

​এছাড়া এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

Popular post
আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY

‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

  কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।

প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

কক্সবাজারে রিসোর্টে আগুনে ৭ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

১৭ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজারে রিসোর্টে আগুনে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।   বিবৃতিতে  বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।   গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।   তিনি আরও বলেন, শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা জরুরি।     এ জন্য সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থাসহ সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো পর্যটক কিংবা নাগরিককে আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয়।  

বাংলাদেশ

View more
সাভারের নবীনগর-বাইশমাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঢাকার সাভারের নবীনগর-বাইশমাইল এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাইয়ূম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী, সন্তান ও মা-সহ আরও চারজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূমের গ্রামের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জ সদর থানা এলাকায়। তিনি পরিবার নিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ভাড়ায় থেকে ব্যবসা করতেন। তাঁর স্ত্রী রুমা আক্তার ধামরাই মেডিকেলের ‘আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র’-এ আয়া হিসেবে কর্মরত। ​ঘটনার বিবরণ দিয়ে আহত রুমা আক্তার নিজেই জানান, আজ বিকেলে তাঁরা সিলেট যাওয়ার উদ্দেশ্যে নবীনগর যাচ্ছিলেন। এজন্য তাঁরা পরিবারের মোট ছয়জন সদস্য ইসলামপুর থেকে একটি বড় অটোরিকশায় ওঠেন। অটোযোগে মহাসড়ক দিয়ে গণস্বাস্থ্য মেডিকেলের সামনের ইউ-টার্নে পৌঁছালে অপর পাশ থেকে একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এর ফলে অটোতে থাকা সবাই কমবেশি গুরুতর আহত হন। ​রুমা আক্তার আরও জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি নিজেই ফোন করে তাঁদের বাসার এক ভাড়াটিয়া ও অফিসের সহকর্মীদের বিষয়টি জানান। ​তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা নিহতের স্ত্রীর সহকর্মী বিজয় ও মেহেদী জানান, বিকেলে ফোনের মাধ্যমে দুর্ঘটনার কথা জানতে পেরে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। প্রথমে তাঁদের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সহকর্মীর পরিবারের চারজন ও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ মোট পাঁচজনকে সন্ধ্যা সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল কাইয়ূমকে মৃত ঘোষণা করেন। ​নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাঁদের তিন ছেলে-মেয়ের মধ্যে অপর দুই কন্যাসন্তান ঘটনার সময় অটোরিকশায় থাকলেও গুরুতর আঘাত পায়নি; প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় রাখা হয়েছে। ​বর্তমানে আহত চারজন- নিহতের স্ত্রী রুমা আক্তার (৩০), ছেলে রেজাউল করিম (৮), মা চন্দ্রনা বেগম (৬৫) এবং পরিচয় না পাওয়া আনুমানিক ৫০ বছর বয়সী অপর এক ব্যক্তি সকলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নবীনগর-বাইশমাইল এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত এক পরিবারের চারজনসহ অজ্ঞাত ব্যক্তি ঢাকা মেডিকেলে আসেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি চারজনকে জরুরি বিভাগে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ​এছাড়া এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৭ নভেম্বরের মতো আবারও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রবীণদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির

  প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগম প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রবীণ নাগরিকদের কল্যাণে কয়েকটি দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ভাড়া ছাড়, প্রবীণবান্ধব চিকিৎসাসেবা এবং সার্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালু। প্রতিনিধিদলের উত্থাপিত দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন উপস্থিত ছিলেন।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিম গ্রুপ টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

ছবি: সংগৃহীত
পোশাক খাতের অস্থিরতায় সাবেক মন্ত্রী-এমপিদের সংশ্লিষ্টতার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাক খাতের চলমান অস্থিরতার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কাজে কিছু শিল্প মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও জড়িত বলে সরকারের কাছে তথ্য-প্রমাণ রয়েছে বলে জানান তিনি। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের আলোচনা চলার মধ্যেই পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ ঘটনায় জড়িত শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও নেতাদের চিহ্নিত করা হয়েছে।' তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসব শিল্প মালিক কারখানা বন্ধ রেখেছেন, তাঁদের তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সন্দেহভাজন শ্রমিক সংগঠন ও নেতাদের নামও দিতে বলা হয়েছে। শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'সরকার কোনো কারখানা বন্ধ হোক বা শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি হোক, তা চায় না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখাই সরকারের লক্ষ্য।'

Admin নভেম্বর ২, ২০২৬ 0

হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেফতার পাঁচ

টিসিবির প্যাকেটে এবার হলুদ, মরিচ ও চা

নভেম্বর থেকে টিসিবির প্যাকেটে হলুদ-মরিচের গুঁড়া ও চা

পাবনায় বজ্রপাত

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

0 Comments