আন্তর্জাতিক

পাকিস্তানে টেলিভিশন উপস্থাপিকাকে গুলি করে হত্যা

পাকিস্তানে টেলিভিশন উপস্থাপিকাকে গুলি করে হত্যা

Admin নভেম্বর ৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নিজ শোবার ঘরে গুলিবিদ্ধ হন ৪১ বছর বয়সী রাবিয়া। গুলির শব্দ শুনে তাঁর বোন ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামীর হাতে একটি পিস্তল ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছুটে রাবিয়ার মৃত্যু হয়েছে। তবে অস্ত্রের বৈধ লাইসেন্স দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হয়েছে।

এদিকে পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এ ঘটনায় শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বুধবার নয়, রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Popular post
‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

  কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।

আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY

প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

র্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।   শনিবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।   মন্ত্রী বলেন, পৃথিবীতে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে চিরন্তন দ্বন্দ্ব রয়েছে। দুর্গাপূজার শিক্ষা হলো মিথ্যাকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষের পাশে থাকা। এ শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলেই পূজা উদযাপন সার্থক হবে।   দেবী দুর্গার অসুরবধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেবী দুর্গা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। তাঁর শিক্ষা অনুসরণ করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।   নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস রয়েছে। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।   নারায়ণগঞ্জের অর্থনৈতিক ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে একসময় পাটশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারায়ণগঞ্জ ছিল এ শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এ অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।   পূজা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।   এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, স্থানীয় নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
পাকিস্তানে টেলিভিশন উপস্থাপিকাকে গুলি করে হত্যা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নিজ শোবার ঘরে গুলিবিদ্ধ হন ৪১ বছর বয়সী রাবিয়া। গুলির শব্দ শুনে তাঁর বোন ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামীর হাতে একটি পিস্তল ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। স্বামী দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলি ছুটে রাবিয়ার মৃত্যু হয়েছে। তবে অস্ত্রের বৈধ লাইসেন্স দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হয়েছে। এদিকে পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এ ঘটনায় শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বুধবার নয়, রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Admin নভেম্বর ৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকোট

ছবি: সংগৃহীত

সানায় সৌদির বিমান হামলা, নিহত ৩৩

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে স্থল ও নৌপথে বড় অবরোধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুত গাজাবাসী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৌসুমের প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। এতে তীব্র শীত ও বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে আশ্রয়হীন পরিবারগুলোকে। শনিবার (৭ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত এলাকায় একটি ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এছাড়া উত্তর গাজায় বৃষ্টির কারণে আরেকটি ভবনের দেয়াল ধসে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু। ভবনটি আগে ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।  প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, গাজা সিটির বন্দর এলাকা, দেইর আল বালাহ, নুসেইরাত, জাবালিয়া ও বেইত লাহিয়ায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে ডুবে গেছে। গাজা উপত্যকাজুড়ে প্রায় দুই লাখ ৭০ হাজার তাঁবুতে চার লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বসবাস করছেন। দীর্ঘদিনের ইসরায়েলি হামলায় বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হওয়ায় এসব মানুষ জরাজীর্ণ তাঁবুতে আশ্রয় নিয়েছেন। এসব তাঁবুতে শীত নিবারণ কিংবা বৃষ্টি থেকে রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শীতকালীন ঝড়ে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন টাস্কফোর্স ‘আইরন গেট’, লক্ষ্য অস্ত্র ও অর্থের প্রবাহ বন্ধ

ইরানের কেশম দ্বীপসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, দুই তেলবাহী জাহাজে আগুন

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট, চাপে নেতানিয়াহু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, আহত ৬

সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত সবাই একই জেলার বাসিন্দা এবং তিনটি পরিবারের সদস্য। কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সৌদি আরবের আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন পরিবারের মোট ১৩ জন বাংলাদেশি হতাহত হন। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। ট্রাফিক পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িটির গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। তবে চালকের দাবি, গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান, তাঁর স্ত্রী শাকিরা, মেয়ে বুশরা এবং দুই ছেলে ইয়াসির ও ইয়াযান। এ ছাড়া আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়ার এবং ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি নিহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শাকিরা ও তাঁর মেয়ে ইউসরা, আলম শাহ ও তাঁর ছেলে ফায়সাল, ইলিয়াস এবং গফুর আলম। তাঁদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। কনস্যুলেটের প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতাল ও খোলাইস জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের খোলাইস জেনারেল হাসপাতাল, জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতাল ও ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের সবাই বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) আইন সহকারীসহ খোলাইস ট্রাফিক অফিস পরিদর্শন করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত আফসানা বিবি কয়েক দিন আগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

Admin নভেম্বর ৮, ২০২৬ 0

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ

গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ছবি: সংগৃহীত

পরাজয়ের পরও অনুশোচনা নেই, নিজেকে সফল দাবি ট্রাম্পের

0 Comments